সোমবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টর চত্বরে মানববন্ধন করা হয়।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টর চত্বরে আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৮ হতে ২০২৪ ক্ষমতাচ্যুতির পূর্ব পর্যন্ত) সারাদেশে বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন করা হয়।
.png)
পরে মানববন্ধনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাকিম আলীর ছেলে ভুক্তভোগী জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলার এনামুল হকের ছেলে জেনারুল ইসলাম (ভুক্তভোগী) ও রফিকুল ইসলাম ওরফে আবুর মেয়ে সুমাইয়া খাতুন। এছাড়াও বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরে- (জঙ্গি) ‘অপারেশন ঈগল হার্ন্ট’ পরিচালনায় রফিকুল ইসলাম ওরফে আবু নিহত হন।