[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামানের নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের পরিমাণ: গাঁজা ১৭ কেজি, চোলাই মদ ৮৭ লিটার, চোলাই মদের বোতল ৫৫টি, ওয়ানা ৯৯ লিটার, ফেনসিডিল ৩ লিটার, মদ ৭৮৩ বোতল, হেরোইন ১৬ কেজি, ইয়াবা ৪২ হাজার ৩৩০টি, কোকেন ৩০০ গ্রাম, বিড়ির পাতা ৫২ কেজি ও বিড়ির মসলা ৮৯ কেজি।
এর আগে, মাদকদ্রব্যগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে সংগ্রহ করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!