পূজা উদযাপনে দেবী দুর্গার প্রতি ভক্তির পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়তেই ব্যতিক্রমী এ প্রতিমা তৈরিসহ নানা উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।
পূজায় দুর্গাসহ ৮টি প্রতিমা তৈরি করতে মোট ধান লেগেছে ৫০ কেজি। প্রতিমা তৈরির সময় মাটি নরম থাকতে প্রতিমাজুড়ে ধান বসিয়ে এ ধরনের বিশেষ কর্ম সম্পাদন করেছেন লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল। একটি একটি করে ধান গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিন। ১১ ফুট উচ্চতার এ প্রতিমাটি ৯৫ হাজার টাকায় বিক্রি করেছেন কারিগররা।
.png)