ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৯ অক্টোবর ২০২৪
পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম,আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া ও মো. সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন, চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। 

তিনি জানান, বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় যায়। আলোচনার পর ৫ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। এদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!