একই আবেদনে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকেও অভিযুক্ত করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালতে তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন ‘কোকেন মামলার’ আসামি নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ নিবরাস।
.png)
মামলার আবেদনে দাবি করা হয়েছে, বেনজীরের পাঁচ কোটি টাকার পাশাপাশি র্যাবে কর্মরত এএসপি ফারুকীও নিজের জন্য এক কোটি টাকা ওই ব্যবসায়ীর কাছে দাবি করেছিলেন।
আদালতের কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানান, আদালত মামলার আবেদন গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে প্রাথমিক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত তিনজনের মধ্যে বেনজির আহমেদ ঘটনার সময় র্যাবের মহাপরিচালক ও জিয়াউল আহসান অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। এএসপি মহিউদ্দিন ফারুকী চট্টগ্রামে র্যাব-৭ কার্যালয়ে কর্মরত অবস্থায় মামলাটি তদন্ত করেছিলেন।