ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২০০ টাকায় মিলছে এক টুকরো ইলিশ!

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১০ অক্টোবর ২০২৪
২০০ টাকায় মিলছে এক টুকরো ইলিশ!
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাজারে ইলিশ মাছ কেটে বিক্রি করা শুরু হয়েছে।। ফলে ক্রেতারা চাহিদা মতো ইলিশের পিস কিনতে পারছেন। এক কেজি সাইজের একটি ইলিশের ১০০ গ্রাম ওজনের এক টুকরো কেনা যাচ্ছে ২০০ টাকায়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজারের মাছপট্টিতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে কেটে টুকরো করে ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, আজ থেকে রাজশাহীর সাহেব বাজারে ক্রেতারা কাটা ইলিশ মাছ কিনতে পারবেন। যার যা সমর্থ সেই অনুযায়ী মাছ কিনতে পারবেন। তারা ১০০, ২০০ বা ২৫০ গ্রাম ইলিশও কিনতে পারবেন।

তিনি আরো বলেন, অনেক সময় দাম চড়া হওয়ার কারণে গরিব মানুষ বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটেও একই দাম রাখবেন ব্যবসায়ীরা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!