[ দেশজুড়ে ]
পূজার ছুটির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি
প্রতীকী ছবি
শিল্পাঞ্চল আশুলিয়ায় পূজার চারদিন ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেছেন হামীম গ্রুপ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকারা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নরসিংহপুর এলাকায় অবস্থিত ওই কারখানায় প্রবেশ না করে কর্মবিরতি পালন শুরু করেন কারখানাটির শ্রমিকরা।
জানা গেছে, সকাল থেকে শ্রমিকরা যথারীতি কাজ করেন। লাঞ্চের পর শ্রমিকরা পূজার চারদিন ছুটির দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন ও ফ্যাক্টরির নিচে অবস্থান করেন। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানালেও শ্রমিকরা কাজে যোগদান করেনি। এমতাবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!