[ দেশজুড়ে ]
শান্তিপূর্ণভাবে ২ জেলায় উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা
ছবি: ডেইলি বাংলাদেশ
এ বছর টাঙ্গাইল জেলায় ১১১৫টি এবং জামালপুর জেলায় ১৮৯টি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে।
বৃহস্পতিবার সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়।
জানা গেছে, গতকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।
.png)
এদিকে, পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরা স্থাপনসহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক ডিউটিতে নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশ, র্যাব এবং সেনা টহল পরিচালিত হচ্ছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!