[ দেশজুড়ে ]
মাগুরায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
মাগুরায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম পূজামণ্ডপ, জামরুল তলা পূজামণ্ডপ, মাগুরা শহরের নতুন বাজার মণ্ডপ ও ছানার বটতলা পূজামণ্ডপসহ শহরের অন্যান্য মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতারা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!