ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় সড়কে ঝরল দুই বন্ধুসহ ৩ জনের প্রাণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৪
মাগুরায় সড়কে ঝরল দুই বন্ধুসহ ৩ জনের প্রাণ
ফাইল ছবি

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা রামনগর হাইওয়ে ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোভ্যান দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)। অপর কিশোর সদর উপজেলার নড়িহাটি এলাকার জাহিদ মিয়ার ছেলে ফারুক (১২)। এ সময় আহত বোরহান বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

Advertisement

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই মোটরসাইকেলের তিন বন্ধু মিলে নিজ এলাকা থেকে জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে মাগুরা সদরের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুহিব ও বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মুহিবের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি জাহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!