বুধবার দুপুর ১২টা থেকে মাগুরা বাসমালিক-কর্মচারীদের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন এ বিষয়ে অবগত আছে এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে নিয়ে আলোচনায় বসবে বলে জানা গেছে।
.png)
বাস মালিক হোসেন আলী বলেন, দীর্ঘদিন ধরে তিন চাকার যান ও বাস চলাচলের নিষেধাজ্ঞা দাবি করছিলেন বাস মালিক সমিতি। সড়কে ইজিবাক, থ্রি-হুইলার বেশি চলাচল করায় তারা বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠা নামানোর কারণে বাসের যাত্রী কমে যাচ্ছে। যে কারণে বাস মালিক শ্রমিকরা লোকসানের মুখে পড়েছে।
মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন বলেন, দীর্ঘদিন অভ্যন্তরীণ রোডগুলোতে থ্রি-হুইলার তিন চাকার যান চলাচল করছে বেপরোয়াভাবে। এতে বাস মালিক শ্রমিকরা ব্যবসায় চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা শ্রমিকদের মজুরিসহ গাড়ির ডেমারেজি তুলতে পারছেন না। বাসে যাত্রী না থাকায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন বাস মালিক শ্রমিকরা। যে কারণে মাগুরা জেলার সব অভ্যন্তরীণ আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, এ সব রুটে নিয়মিত বাস চলাচল করলে যাত্রীদের মাঝে স্বাভাবিকতা ফিরে আসবে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।