[ দেশজুড়ে ]
মন্দিরে পূজা চলাকালে ভিডিও ধারণ, যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষেধ অমান্য করে রাধা গোবিন্দ মন্দিরে পূজা চলাকালে মোবাইল ভিডিও ধারণের সময় ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছেন স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম উপজেলার দুর্গাপুরের চত্বারপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, রাতে কমিটির সদস্যদের নিষেধ অমান্য করে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট নারদামোহন রাধা গোবিন্দ মন্দিরে পূজা চলাকালে মোবাইল ভিডিও ধারণের চেষ্টা করেন ইব্রাহিম। এ সময় স্থানীয় মন্দির কমিটির স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে ১৫ বিজিবি টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!