ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিকে গলাকেটে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১১ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিকে গলাকেটে হত্যা
নিহত জালাল মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে রেমা চা বাগানের ১নং লাইনের দোকানঘরে এ ঘটনা ঘটে।

নিহত জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এ সময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ড্রয়ারের টাকা লুট করার সময় জালাল মিয়া বাধা দিলে হয়তো এ হত্যাকাণ্ড ঘটে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অপরাধী শনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চলছে অভিযান।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!