[ দেশজুড়ে ]
ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি, প্রত্যাহার চান জনসাধারণ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমতাবস্থায় তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জনসাধারণ।
শনিবার দুপুরে তাকে প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্থানীয় জনসাধারণের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে মাহি তরফদার, দেলোয়ার, সাদিকুল ইসলামসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. আব্দুস সোবহান সরকারি নিয়ম অনুযায়ী অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মচারী এবং নার্সদের কঠোর আদেশ-নির্দেশ প্রদান করায় অধীনস্থরা তার প্রতি অসন্তুষ্ট। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং তার অধীনস্থ কতিপয় ডাক্তারদের সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো না।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!