ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে নাভানা ফার্নিচার ফ্যাক্টরিতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ১২ অক্টোবর ২০২৪
সাভারে নাভানা ফার্নিচার ফ্যাক্টরিতে ডাকাতি
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে রাজফুলবাড়িয়ায় নাভানা ফার্নিচার ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নাভানা ফার্নিচার ফ্যাক্টরিতে ডাকাতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০-৩৫ জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ ফ্যাক্টরিতে প্রবেশ করে। ফ্যাক্টরি কেয়ারটেকার আব্দুল হান্নানকে পিস্তল তাক করে হাত-পা বেঁধে জিম্মি করে ফ্যাক্টরিতে কর্তব্যরত ৫ জন সিকিউরিটি গার্ডকে একত্রে অস্ত্রমুখে তাক করে রাখে। ডাকাতদল ফ্যাক্টরির সার্ভার রুম ভাঙচুর করে ১০টি কম্পিউটারের সিপিইউ এবং ফার্নিচার তৈরির কাঁচামাল (লোহা, প্লাস্টিক, কাঠ) লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। 

এ ঘটনায় সাভার থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!