[ দেশজুড়ে ]
ভূঞাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতির মৃত্যু
ফাইল ফটো
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, মো. রফিকুল ইসলাম লিভার এবং ডায়াবেটিসজনিত সমস্যার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৩টার দিকে মারা গেছেন। রফিকুল ইসলামের জানাজা বাদ জোহর নিজ বাড়িতে (ছাব্বিশ কবরস্থানে) অনুষ্ঠিত হয়েছে।
মো. রফিকুল ইসলাম ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত লিভার এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!