[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার শাহবাজপুর ধীতপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আদিন (আড়াই বছর) উপজেলার শাহবাজপুর ধীতপুর মধ্যপাড়া এলাকায় আশরাফ আলীর ছেলে ও একই এলাকার আক্কল আলীর ছেলে আরবিন (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপুরে আদিন ও আরবিন বাড়ির পাশে খেলা করছিলো। খেলার এক ফাঁকে বাড়ির পাশে পুকুরে ডুবে পড়ে তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!