[ দেশজুড়ে ]
ইটনায় হিন্দু মেয়েদের নিয়ে কটূক্তি, সংঘর্ষে আহত ৪
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ইটনায় প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে হিন্দু মেয়েদেরকে কটূক্তি করায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে করিমগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সন্ধ্যায় বড়িবাড়ি ইউনিয়নে প্রতিমা বিসর্জন দেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে হিন্দু মেয়েসহ ওই সম্প্রদায়ের লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় মুসলিম ধর্মের কিছু বখাটে ছেলে হিন্দু মেয়েদেরকে কটূক্তি করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন থেকে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের মধ্যে একজনকে করিমগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!