রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে একটি পুকুর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাই বাচ্চু উল্লাপাড়া উপজেলার চেংটিয়া চান্দুপাড়া গ্রামের মো. আফছার আলীর ছেলে।
.png)
আটককৃতরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৪৮)। হত্যার ঘটনায় তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল হাই বাচ্চু নিহতের ঘটনায় এরমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকি সবাইকে আটকের চেষ্টা করা হচ্ছে।