[ দেশজুড়ে ]
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলেখা খাতুন (৪৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুলেখা খাতুন উল্লাপাড়া উপজেলার চয়ড়া মধ্যপাড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।
.png)
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুলেখা বাড়ির উত্তর পাশে সজনে গাছ থেকে ডাল কাটার সময় অসাবধানতাবশত একটি ডাল গাছের সঙ্গে থাকা বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারসাম্য হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার এসআই মো. গোলজার হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!