[ দেশজুড়ে ]
খেলা হলো না, সাপের কামড়ে প্রাণ গেল সোহরাবের
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ফাইল ফটো
চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সোহরাব গোপিনাথপুর গ্রামের সুবহানর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির উঠানে শিশু সোহরাব খেলা করছিল। এমন সময় একটি বিষধর সাপ শিশুটির পায়ে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার করে দেখা যায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!