ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
শতভাগ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

এবারো শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ১৫ অক্টোবর ২০২৪
এবারো শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ
ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ফাইল ফটো

প্রতিবারের মতো এবারো এইচএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। মঙ্গলবার ঘোষিত ফলাফলে এ কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। 

জানা গেছে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালের ৭ জুন থেকে এ কলেজের কার্যক্রম শুরু হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ক্যাডেটরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখে। সাফল্যের অগ্রযাত্রায় এ কলেজের ভূমিকা প্রশংসনীয়।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এ ফলাফলের জন্য সবপরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!