ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও শিফাত বিনতে আরার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হকের সহযোগিতায় একটি দল ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ৩ জনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে নোয়াখালীর সুধারাম থানার শহীদুল ইসলামের ছেলে মো. ইউসুফ (৩২)-কে ১৫ দিনের কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা, ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. আলমগীর (২০)-কে ১৫ দিনের কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা, চৌদ্দগ্রাম উপজেলার জয়ন্তীনগর গ্রামের আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলাম স্বপন (৩৫)-কে ২১ দিনের কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।