[ দেশজুড়ে ]
মান্দায় ২ মাদকসেবীর কারাদণ্ড
আটককৃত সানোয়ার হোসেন ও পার্থ চকদার -ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নওগাঁর একটি বিশেষ দল।
বৃহস্পতিবার সকালে তাদের আটকের পর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন- ১২নং উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ছোট চক চম্পক গ্রামের সোহরাব হোসেনের ছেলে সানোয়ার হোসেন (২১), ৫নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রবীন্দ্রনাথ ওরফে ভগলু চকদারের ছেলে পার্থ চকদার (২৫)।
.png)
পরে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান (বানু) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুজনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নওগাঁর এসআই শাহীন শওকত ও খলিলুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!