[ দেশজুড়ে ]
অবৈধভাবে বালু উত্তোলন, ২ যুবকের কারাদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ যুবকের কারাদণ্ড -ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই যুবককে ৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। অভিযানে সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন- চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের মো. তুর্য (১৮) ও মো. জিন্নাহ শেখ (১৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, অবৈধভাবে গড়াই নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!