ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১৫ অক্টোবর ২০২৪
বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত
ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে এক জনসভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভা ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

সভায় ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। এছাড়া, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!