ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১৬ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের হান্নান মিয়া ও সফিকুলের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত অবস্থায় সফিকুল, হৃদয়, তাজুল ইসলাম, মদন মিয়া, কাউছার মিয়া, আক্তার মিয়া, সাগর মিয়া, আসাদ মিয়া, কবির মিয়া, দয়াল মিয়া, মনা মিয়া, শাহানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া টেটাবিদ্ধ এরশাদ আলী ও শহীদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি কবির হোসেন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!