ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিডিআর বিদ্রোহ দেশের সার্বভৌমত্ব সব ধ্বংস করেছে: রাকিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৪, ১৬ অক্টোবর ২০২৪
বিডিআর বিদ্রোহ দেশের সার্বভৌমত্ব সব ধ্বংস করেছে: রাকিন আহমেদ
ফাইল ফটো

বিডিআর বিদ্রোহ দেশের সার্বভৌমত্ব সব ধ্বংস করে দিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ।

বুধবার রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাকিন আহমেদ বলেন, সাহসী ছাত্র-ছাত্রী ও আবু সাঈদের জন্য জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার প্রতিষ্ঠিত একটা স্থান পেয়েছি। জুলাইয়ের এ বিপ্লব যেন ইতিহাসের পাতায় থাকে।

Advertisement

তিনি আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্র পিলখানা হত্যাকাণ্ডে অবশ্যই জড়িত। ঐ সময় ষড়যন্ত্র করে একটি ফোর্স ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন ব্যারিস্টার রাকিন আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনায় দীর্ঘদিন কারাভোগ করা ও চাকরিচ্যুত ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!