[ দেশজুড়ে ]
ইনসেনটিভ বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরি শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইলস্থ গিল্ডেন এ্যকটিভ ওয়্যার বাংলাদেশ ফ্যাক্টরির শ্রমিকরা ইনসেনটিভ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
জানা যায়, আশুলিয়া থানাধীন বাইপাইলস্থ গিল্ডেন এ্যকটিভ ওয়্যার বাংলাদেশ ফ্যাক্টরির শ্রমিকরা ইনসেনটিভ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিকৃত ১০০ টাকার পরিবর্তে ৭০ টাকা বৃদ্ধি করার আশ্বাস দিলে তাতে সম্মত না হয়ে বিকেল ৫টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করে। একই দাবিতে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় অবস্থিত গ্রুপের অন্য ফ্যাক্টরিতেও একইভাবে বিষয়টি সমাধান হয়। আগামীকাল ফ্যাক্টরি খোলা থাকবে বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!