[ দেশজুড়ে ]
আবারো শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গিলডেন শাহরিয়ার পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কারখানাটির এক কর্মকর্তাকে অপসারণ ও কয়েকটি দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারী জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছেন তারা। পরে মালিকপক্ষ থেকে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। কাজে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই কারখানা কর্তৃপক্ষ তাদের দেয়া অঙ্গীকারগুলো ভঙ্গ করে। আগের দাবিগুলোর মধ্যে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণের বিষয়টি ছিল। কিন্তু প্রথম দিকে তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে তারা আবার তাকে কারখানায় যোগদান করায়। ফলে শ্রমিকদের মধ্যে দেখা দেয় অসন্তুষ্টি। তাদের দাবির পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে অবরোধ করে মহাসড়ক।
.png)
শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না। পরে ফোন দিয়েন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!