ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ১৭ অক্টোবর ২০২৪
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃত গাজী শওকত হোসেন ও অন্যরা -ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপু‌রে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (২৮), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনলকৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এমএম শাহজাহান।

Advertisement

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসার মো. রিপন মুন্সি জানান, তার অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও হয়ে গেছে।  এ ঘটনায় সন্দেহভাজনদের গত ১৬ অক্টোবর রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা পরস্পর যোগসাজশে এ অপরাধ করেছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!