ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৭ অক্টোবর ২০২৪
মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ব্ল্যাকআউট কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ব্ল্যাকআউট কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়।

জানা যায়, মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা ও মামলা দেওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি এবং ব্র্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ ২ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর যৌক্তিক সমাধান না করে বিদ্যুতায়ন বোর্ড বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কয়েকজনকে গ্রেফতার করে এবং ২০ জন কর্মকতাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে।

Advertisement

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড-এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি চলমান থাকলেও বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার দাবি করে এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা এবং ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটামসহ ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছে। এ দাবি বাস্তবায়িত না হলে আগামীতে কমপ্লিট শাটডাউনসহ ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!