[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তার নামে মামলা এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে কর্মকর্তা ও কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অনতিবিলম্বে দাবি না মানলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের ডিজিএম মো. ফিরোজ জামান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের এজিএম আরিফুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার মো. রানা আহমেদ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!