[ দেশজুড়ে ]
প্রায় ২ মাস পর ভেসে উঠল রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু
ছবি: ডেইলি বাংলাদেশ
দীর্ঘ এক মাস ২৬ দিন পর ভেসে উঠল রাঙ্গামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু। শুক্রবার আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পর্যটকদের জন্য চলাচল উন্মুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে, চলতি মাসের শেষ দিকে সেতুসহ পর্যটন এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে জানা গেছে।
রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত থাকার কারণে পর্যটকদের উপস্থিতি না থাকলেও শুক্রবার কিছু পর্যটক ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে সময় কাটাতে দেখা গেছে।
জানা গেছে, গত ২৩ আগস্ট কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে সেতুটি হ্রদের পানিতে তলিয়ে যায়।
.png)
পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ৭০ দশকের শেষের দিকে রাঙ্গামাটিকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিলো। ১৯৮৪ সালে পর্যটন কর্পোরেশন পর্যটকদের আকর্ষণ করতে কাপ্তাই হ্রদের পাড়ে দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত সেতু নির্মাণ করে দেয়। এই সেতুটির সৌন্দর্যটি উপভোগ করতে দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক রাঙ্গামাটি ভ্রমণে ছুটে আসেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!