মৃত ব্যক্তির নাম অমিত বড়ুয়া (৩৪)। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার ছেলে। এর আগে, গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন।
রিসোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। রুমের দরজায় বারবার আঘাত করার পরও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সঙ্গে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আমিন নোমান জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।