ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলঢাকায় পুলিশ আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১০ অক্টোবর ২০২৪
জলঢাকায় পুলিশ আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নীলফামারী জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর জলঢাকা উপজেলায় পুলিশের হাতে আটক হওয়ার আতঙ্কে এক আওয়ামী লীগ নেতা স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন যুবলীগের সভাপতি পল্লী চিকিৎসক মো. তাজুল ইসলাম (৫০) পুলিশের হাতে আটক হওয়ার আতঙ্কে নিজ বাড়ি থেকে দৌড়ে পালানোর সময় স্ট্রোক করে মারা যান বলে জানা যায়। 

তাজুল ইসলাম জলঢাকা থানার পূর্ব খোটামারা গ্রামের মো. মোজাহার উদ্দিন কবিরাজের ছেলে।

Advertisement

থানা সূত্রে জানা যায়, সাদা পোশাকে ৩ জন ব্যক্তি তাজুল ইসলামের বাড়িতে খোঁজাখুঁজি করলে তিনি পুলিশ মনে করে আটক আতঙ্কে বাড়ি থেকে পালানো চেষ্টা করেন। জলঢাকা থানা পুলিশ আসামি ধরতে সাদা পোশাকে কোনো পুলিশ পাঠাইনি।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!