[ দেশজুড়ে ]
নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা শাখার আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর মার্কেটের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মো. ইয়াসিন আলী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম প্রমুখ।
সমাবেশে উপস্থিত নেতারা বিগত সরকারের খুন, গুম, হত্যা ও জুলুমের বিষয়ে সমালোচনা করার পাশাপাশি সম্প্রতি পৌরসভার বাতিলকৃত কাউন্সিলরদের প্রজ্ঞাপন বাতিল করে পুনরায় তাদের সদস্য ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!