[ দেশজুড়ে ]
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো
নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মিলন পল্লি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম।
.png)
তিনি বলেন, সকালে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময়ে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।পরে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!