ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ১৮ অক্টোবর ২০২৪
সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ- সংগৃহীত ছবি

সিলেটের মেন্দিবাগে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার। এর মধ্যে দুর্বৃত্তরা হাসানের হাতের সব আঙুল এবং হাত পায়ের রগ কেটে দিয়েছে।

Advertisement

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে ঢাকায় পাঠানো হবে বলেও জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসান ও মাজহার নগরীর মেন্দিবাগে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!