[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২, বাড়িঘর ভাঙচুর
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলায় হারজিত নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। টেটাবিদ্ধরা হলেন- মো.জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম (২৮)।
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পূর্বপাড়া বনাম পশ্চিমপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। সেখানে হারজিত নিয়ে দ্বন্দ্বে জেরে শনিবার সংঘর্ষে জড়ায় রুপচান মিয়ার ও মুজিবুর রহমানের লোকজন। এতে তিনজন টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।
.png)
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চরপানিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!