[ দেশজুড়ে ]
মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মধুমেলা-২০২৫ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে কবি নিবাস কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মধুমেলা-২০২৫ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন উপ-কমিটি গঠন, মেলা সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মেলা উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!