শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পত্নীতলায় পৌঁছান তিনি। ১৪ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এস এম জাহিদুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল, জেলা পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।
.png)