[ দেশজুড়ে ]
২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এলো জাহাজ
২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এলো জাহাজ। ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর পায়রা বন্দরে ২৩ হাজার ৮৩ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমভি ওয়েস্টার্ন ভেঞ্চার’ নামের একটি বিদেশি জাহাজ। শনিবার বেলা ১১টার দিকে জাহাজটি পায়রা বন্দরে নোঙর করে।
পায়রা বন্দর সূত্রে জানা গেছে, কয়লাবাহী জাহাজটি বালিকপাপন বন্দর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে এসেছে। বেলা ১১টার দিকে ২৩ হাজার ৮৩ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা সমুদ্র বন্দরের তাপবিদ্যুৎ প্রকল্প বিসিপিসিএল জেটিতে আসে। জাহাজটিতে মোট ২০ জন বিদেশি নাবিক রয়েছেন।
উল্লেখ্য, এর আগে, ৩৫৪টি জাহাজ পায়রা সমুদ্র বন্দরে আগমন করেছে। চলতি বছরে ৫৪টি, ২০২৩ সালে ৭৩টি, ২০২২ সালে ৯৫টি, ২০২১ সালে ৬৫টি, ২০২০ সালে ৫৬টি এবং ২০১৯ সালে ৮টি জাহাজ পায়রা সমুদ্র বন্দরে আসে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!