ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় অভিযান, জাল-নৌকা-মাছ জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ১৯ অক্টোবর ২০২৪
মেঘনায় অভিযান, জাল-নৌকা-মাছ জব্দ
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল -ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা ও ১২ কেজি ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

এর আগে, শুক্রবার রাতে রামগতি বড়খেরী এলাকার মেঘনায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ১২ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মালিক বিহীন নৌকাটি নদীতে ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ।

Advertisement

নৌ পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন এলাকায় মালিক বিহীন পাতানো অবস্থায় ৭টি অবৈধ কারেন্ট জাল, একটি নৌকা ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের দৈর্ঘ্য ২৭ হাজার মিটার।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!