শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।
.png)
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ থেমে থেমে সংঘর্ষ চলছিল। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০টি বাড়িঘর হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষ চলাচলে অনেকেই গুরুতর আহত হয়েছেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক ও ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।