ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে তুলার গোডাউনে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ২০ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে তুলার গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মেসার্স আল আমিন গার্মেন্টস অ্যান্ড বেডিং তুলার গোডাউনে আগুন লেগেছে। 

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী খান সুপার মার্কেটের মেসার্স আল আমিন গার্মেন্টস অ্যান্ড বেডিং তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। 

জানা যায়, সকালে ওই গোডাউনে মেশিন উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লেগে যায়। এ সময় গোডাউনে মজুদকৃত তুলা এবং তুলা ভাঙানোর মেশিনসহ পার্শ্ববর্তী একটি কাঠের দোকান পুড়ে যায়। ফলে আনুমানিক ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। । 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!