ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতির দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২০ অক্টোবর ২০২৪
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতির দাবি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতির দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ. কে. এম জাকির হোসেনকে অব্যাহতি ও তার শাসনামলে বিভিন্ন নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক মো. শিপন সরকার, খন্দকার আল ইমরান, আব্দুল আলিম নাহিদ, মো. মাহমুদুল হাসান প্রমুখ।

Advertisement

মানববন্ধনে বক্তারা আগামী ২৫ অক্টোবরে মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতির দাবি জানান। অন্যথায় তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, ড. এ. কে. এম জাকির হোসেন গত ২০২২ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!