ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এস আলম গ্রুপের ২৬ হাজার কোটি টাকা কেলেঙ্কারি, ফেনীতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২০ অক্টোবর ২০২৪
এস আলম গ্রুপের ২৬ হাজার কোটি টাকা কেলেঙ্কারি, ফেনীতে বিক্ষোভ
ফাইল ফটো

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে মাসুদ কর্তৃক দেশের ৬টি ব্যাংক থেকে ২৬ হাজার কোটি টাকা কেলেঙ্কারির ঘটনায় ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাহকরা।

রোববার দুপুরে ফেনীর পৌর শহরের শহীদুল্লাহ কায়সার রোডস্থ সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ করেন ৬টি ব্যাংকের একাধিক গ্রাহক।

ব্যাংকগুলো হলো- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী বাংকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংক।

Advertisement

জানা গেছে, ওই ব্যাংকগুলো থেকে ২৬ হাজার কোটি টাকা কেলেঙ্কারির মাধ্যমে বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। এতে দেশের অর্থনীতিকে অস্বচ্ছতা সৃষ্টিসহ ব্যাংকগুলোকে দেউলিয়া করার ফলে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী নিজ একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারছেন না। এই কারণে দুপুরে স্থানীয় গ্রাহক মুসাম্মৎ জাহানারা বেগম, শাজাহান সাজু, মোহাম্মদ আব্দুল শুকুর, কামরুল হাসান, মহসীন, সোলাইমান হোসাইনসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা প্রতিবাদ সমাবেশ করেন।

গ্রাহকারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক হতে একাধিক ব্যক্তি অবৈধভাবে টাকা উত্তোলন করে দেশের বাইরে নিজের নামে সম্পদের পাহাড় গড়েছেন। এমতাবস্থায় বাংলাদেশের প্রবাসীরা কঠোর পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশের মধ্যে অবস্থানরত আত্মীয়-স্বজনের কাছে টাকা পাঠালে ব্যাংকগুলো যথা সময়ে টাকা দিতে পারে না।

বর্তমান সরকারের কাছে ব্যাংকের গ্রাহক হিসেবে আমাদের (গ্রাহক) একটাই দাবি, ব্যাংকে আমাদের জমানো টাকা ও প্রবাসীদের টাকা যথাযথ চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা। বাংলাদেশ হতে টাকা পাচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!