ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২০ অক্টোবর ২০২৪
নরসিংদীতে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
ছবি: প্রতীকী

নরসিংদীতে অহিদ সরকার (৪০) নামে এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার বাড়ি মাদারীপুর জেলায়। তিনি নরসিংদী সদরের হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

রোববার (২০ অক্টোবর)  বিকেলে বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় সম্পৃক্ত থাকায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, সকাল ৮টায় নরসিংদীর বিলাসদীতে চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকায় তাকে পিটিয়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

Advertisement

নিহত অহিদের ভাগ্নে মানসুর আহম্মেদ জানান, নিহত অহিদ সরকার নরসিংদীর হাজিপুর এলাকায় একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। পাওনা টাকা চাইতে গেলে তাকে গণপিটুনি দেওয়া হয়।

নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক নুর মোহাম্মদ রাকিব বলেন, অহিদকে আহত অবস্থায় সকাল ৯টায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরে গণপিটুনি দেওয়া আঘাতের মতো চিহ্ন দেখা গেছে। তাকে তাৎক্ষণিক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!