রোববার (২০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত বদরুল উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে মনমালিন্য ছিল বদরুলের। এরই জেরে মোবাইলে কথোপকথনের একপর্যায়ে বদরুল ক্ষুব্ধ হয়ে বলেন, আমি কোরআনের ওপর যদি প্রস্রাব করে দিতে পারি তাহলে আমি মানুষ মেরে ফেলতে পারব।
.png)
পবিত্র কোরআন শরীফ অবমাননাকর কথোপকথনের কল রেকর্ডটি এলাকায় ভাইরাল হলে এলাকাবাসী তার ওপর ক্ষুব্ধ হয়ে গ্রেফতারের দাবি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।